টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করেন। পরে মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশে যান। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান।
আরও পড়ুন: বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ
এছাড়া উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করায় আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়।


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ”