ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, কোনো ধরনের ‘মব’ বা উত্তেজিত জনতার কার্যকলাপে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, “মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।”
মঙ্গলবার (২৪ জুন, ২০২৫) ডিএমপির সদর দপ্তরের ষষ্ঠতলার সম্মেলনকক্ষে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, “‘মব’ নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ‘মব’ তৈরি করে হেনস্তার ঘটনার প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































