পাকিস্তানের কোয়েটায় রেলওয়ে স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটোনায় আহত হয়েছেন ৪০ জনের মতো।

প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, রেলওয়ে স্টেশনের বুকিং অফিসে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে অনেক মানুষের উপস্থিতি ছিল। যার করণে হতাহতের সংখ্যা অনেক বেশি।

এরই মধ্যে পুলিশ ও উদ্ধারকর্মীরা বিস্ফোরণের স্থানে পৌঁছেছেন। তাছাড়া পরিস্থিতি সামাল দিতে কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অতিরিক্ত ডাক্তার ও সহায়তা কর্মীদেরও ডাকা হয়েছে সেখানে।

এদিকে কোয়েটার কমিশনার হামজা শাফকাত নিশ্চিত করেছেন যে বিস্ফোরণটি আত্মঘাতী টাইপের।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় জাফর এক্সপ্রেস পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার আগ মুহূর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি প্রাণঘাতী ঘটনার তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া এই প্রদেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়ুনঃ সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে হয়রানি মামলা রহিত হবে: আসিফ নজরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *