সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ-newsedge4

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পবিত্র ঈদুল আজহার প্রথম দিন শনিবার (৭ জুন) সন্ধ্যার মধ্যে কোরবানির বর্জ্যের ৮৫ শতাংশ অপসারণ করেছে বলে দাবি করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি শনিবার সন্ধ্যায় গুলশানে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মোহাম্মদ এজাজ বলেন, “কোনো ওয়ার্ডেই শতভাগ বর্জ্য অপসারণ সম্ভব হয়নি, তবে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ময়লা পড়ে নেই। প্রধান সড়কগুলোর পাশে সব ময়লা পরিষ্কার করা হয়েছে।” তিনি আরও জানান, “এরই মধ্যে আমরা ৭,৮০০ টন বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং করেছি, যা কোরবানির বর্জ্যের ৮৫ শতাংশ। আগামী তিন দিন আমাদের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে।”

ডিএনসিসি’র এই উদ্যোগের মাধ্যমে ঈদের সময় নগরবাসীর জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *