মির্জা ফখরুল ইসলাম আলমগীর-bnp-newsedge4

রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁয় ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ (এফএসডিএস)-এর উদ্যোগে আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক জাতীয় সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের জনগণ সবসময় ঐক্যবদ্ধ। রোববার রাতে এই আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “জনগণের মধ্যে কোনো বিভেদ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, যা স্বাভাবিক। তবে প্রতিটি সংকটকালে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থ রক্ষা করেছে।” তিনি ঐতিহাসিক উদাহরণ তুলে ধরে বলেন, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন এবং ৭১’র মুক্তিযুদ্ধে জনগণ একত্রিত হয়ে দেশের জন্য লড়াই করেছে।

তিনি আরও বলেন, “জনগণকে ক্ষমতায়িত করতে হবে এবং তাদের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের চর্চায় বাধার সম্মুখীন হলেও আলোচনা ও বিতর্কের মাধ্যমে আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার পথ খুঁজে পাব।” তিনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেন, এটি জাতীয় নিরাপত্তার ও অন্যান্য বিষয়কে এগিয়ে নিতে সহায়ক হবে।

আরও পড়ুন: রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপি’র ঐকমত্য-মতানৈক্য

এফএসডিএসের সভাপতি মেজর (অব.) জেনারেল ফজলে এলাহী আকবরের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নির্বাচন সংস্কার কমিশনের আহ্বায়ক বদিউল আলম মজুমদার, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সেনা প্রধান লেফট্যান্ট জেনারেল নূর উদ্দিন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, কবি ফরহাদ মজহারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *