আমীর খসরু মাহমুদ-newsedge24

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতিকে টেকসই ও উচ্চপর্যায়ে নিতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। তিনি বিনিয়োগকে অর্থনীতির টেকসই সমাধান হিসেবে উল্লেখ করেন।

বুধবার (১৩ আগস্ট ২০২৫) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিদেশি বিনিয়োগকারী সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, “নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় দেশের উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছেন। বিদেশি উদ্যোক্তারাও প্রস্তুতি নিচ্ছেন। এর ফল হিসেবে জাপান থেকে বড় প্রতিনিধিদল বাংলাদেশে বিনিয়োগের উদ্দেশ্যে এসেছে।”

আরও পড়ুন: ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের জন্য সরকার প্রস্তুত: প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, “বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে বিদেশি অংশীদারত্ব অত্যন্ত জরুরি। সামাজিক খাত ও অবকাঠামো উন্নয়নে সরকারি ব্যয় বাড়ানোর পাশাপাশি বিদেশি মূলধন প্রবাহ অর্থনীতিকে নতুন গতি দেবে। আগামী দিনে বিনিয়োগ ও পুঁজিবাজারকে উচ্চপর্যায়ে নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *