ডাকসু-newsedge24

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে চেম্বার জজ আদালতের স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এই রায়ের ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, “ডাকসু নির্বাচন হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমাদের সামনে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।”

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী আলী হুসেন ছয় মাসের জন্য বহিষ্কার

ডাকসু নির্বাচন নিয়ে গত সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বামপন্থী সমর্থিত ‘অদম্য ২৪-অপরাজেয় ৭১ প্যানেল’-এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিএম ফাহমিদা আলম শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। এরপর হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন, যা ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেন ফাহমিদাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ হুমকি দেওয়ায় ছয় মাসের জন্য বহিষ্কৃত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *