অ্যাটর্নি-জেনারেল-আসাদুজ্জামান-newsedge24

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে স্পষ্ট করে বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি এখনও অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি। আমি এই পদ ছেড়ে দিয়ে ভোট করবো। যখন সময় আসবে তখন করব।’ নমিনেশন পাচ্ছেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আশাবাদী।’

উল্লেখ্য, মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

আরও পড়ুন: ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে: ইসি আনোয়ারুল

তিনি ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসন থেকে নির্বাচন করবেন বলে জানান। এদিকে গত সোমবার (৩ নভেম্বর) ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে। তবে ঝিনাইদহ–১ আসনে বিএনপি এখনও কাউকে মনোনয়ন দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *