জাতীয় নিরাপত্তার স্বার্থে জনগণ ঐক্যবদ্ধ-মির্জাফখরুল ইসলাম আলমগীর-newsedge4

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ এখনো বুঝতে পারেনি, শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ শুধু “ওয়ান ম্যান ওয়ান ভোট” বোঝে, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা বোঝে না।

শনিবার দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’-এখন পর্যন্ত মানুষ বুঝতেই পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।”

জুলাই সনদে অনেক কিছু এসেছে যাতে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল স্বাক্ষর করেনি উল্লেখ করে তিনি বলেন, সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

জামায়াত প্রসঙ্গে মহাসচিব বলেন, গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াতের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। ধর্মকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করা ইসলাম সমর্থন করে না।

আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, ১৫-১৬ বছরের “ভয়াবহ দানবীয় সরকার” সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। দেশে গণতন্ত্র থাকলে সবার অধিকার প্রতিষ্ঠা সম্ভব। ছাত্র-জনতার আন্দোলনে যে পরিবর্তন এসেছে, এ সুযোগ কাজে লাগাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *