মাহফুজ আলম-আসিফ মাহমুদ-newsedge4

আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, “দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এটি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।”

দুজনেই ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছিলেন। এর আগে ছাত্র নেতা নাহিদ ইসলামও উপদেষ্টার পদ ছেড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেন।

আরও পড়ুন: আগামী নির্বাচন ‘নতুন বাংলাদেশ গড়ার সুযোগ’: প্রধান উপদেষ্টা

বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছিলেন, “আমি নির্বাচন করব। কোন আসন থেকে, কোন দল থেকে—সেটা পরে জানাব। পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *