বিএনপি-BNP-flag-newsedge4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের শীর্ষ তিন নেতাকে বিএনপি আনুষ্ঠানিক সমর্থন ও আসন ছাড় দিচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে পৃথক বৈঠকের পর নেতাদের সঙ্গে আলাপকালে এই আভাস পাওয়া গেছে।

গণতন্ত্র মঞ্চের প্রভাবশালী নেতাদের সূত্রে জানা গেছে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এর মধ্যে মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন, সাইফুল হককে ঢাকা-১২ আসন এবং জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “বিএনপি আমাকে বগুড়া-২ আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে। তাদের কমান্ড আমাদের দলের শীর্ষ নেতাকে আসন ছাড় দিতে রাজি হয়েছে।”

একইভাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে আমাকে ঢাকা-১২ আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে। আমরা তা ইতিবাচকভাবে নিয়েছি। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের বিষয়ে বিএনপি নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছে। আমরা মঞ্চের বৈঠক করে এ বিষয়ে বিএনপিকে জানাবো।”

আরও পড়ুন: খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে সাবেক সেনা কর্মকর্তা শামছুল ইসলাম

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপি আরেক জোটসঙ্গী ১২ দলীয় জোটের সঙ্গে আসন বণ্টনের বিষয়ে বৈঠক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *