দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান-newsedge24

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশে ফিরেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা।

আরও পড়ুন: তারেক রহমানের প্রত্যাবর্তন ‘বিগত ৫৫ বছরের অবিস্মরণীয় ঘটনা’

বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি পূর্বাচলে যাবেন বলে জানা গেছে। সেখানে বিশাল গণসমাবেশে ভাষণ দেবেন তিনি। দলের পক্ষ থেকে এটিকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা হিসেবে প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *