কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী-newsedge4

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একুশের প্রথম প্রহরে (আজ দিনগত রাত ১২টা ১ মিনিটে) ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাবেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: একুশে ফেব্রুয়ারি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা

এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, শহীদ মিনার এলাকায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *