পুলিশ সংস্কার-newsedge4

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব দ্রুতই ২ হাজার ৭০১ জন পুলিশ কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা।”

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আবারও যাচাই করা হবে। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেগুলো বাতিল করা হবে। লাইসেন্স বাতিল হলে অস্ত্রও বাজেয়াপ্ত করা হবে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন পুলিশের উচ্চ পর্যায়ে পরিবর্তন আসছে

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমার জানা মতে দশ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *