খালেদা জিয়া-khaleda zia-newsedge24

স্বাধীনতা দিবস উপলক্ষে এ বছরের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশ গঠনে সার্বিক অবদানের জন্য। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পাচ্ছেন অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা:

  • বেগম খালেদা জিয়া (মরণোত্তর) – স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদান
  • ফৌজদারহাট ক্যাডেট কলেজ – মুক্তিযুদ্ধ
  • মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) – মুক্তিযুদ্ধ
  • অধ্যাপক ড. জহুরুল করিম – বিজ্ঞান ও প্রযুক্তি
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল – চিকিৎসাবিদ্যা
  • ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) – সাহিত্য
  • এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত) – সংস্কৃতি
  • বশির আহমেদ (মরণোত্তর) – সংস্কৃতি
  • জোবেরা রহমান (লিনু) – ক্রীড়া
  • পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) – পল্লী উন্নয়ন
  • ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) – সমাজসেবা/জনসেবা
  • এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ – সমাজসেবা/জনসেবা
  • মো. সাইদুল হক – সমাজসেবা/জনসেবা
  • গণস্বাস্থ্য কেন্দ্র – সমাজসেবা/জনসেবা
  • মাহেরীন চৌধুরী (মরণোত্তর) – সমাজসেবা/জনসেবা
  • কাজী ফজলুর রহমান (মরণোত্তর) – জনপ্রশাসন
  • মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি – গবেষণা ও প্রশিক্ষণ
  • অধ্যাপক ড. এম এ রহিম – গবেষণা ও প্রশিক্ষণ
  • অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া – গবেষণা ও প্রশিক্ষণ
  • আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) – পরিবেশ সংরক্ষণ

স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৭৭ সাল থেকে চালু হয়েছে। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে বিবেচিত। পুরস্কারপ্রাপ্তদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *