স্বরাষ্ট্রমন্ত্রী-সালাহউদ্দিন আহমদ-newsedge4

মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে শিগগিরই জাতীয় সংসদে পাস করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “বিদ্যমান মাদক নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করা যাচ্ছে না। আগামী কয়েক দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী সংসদে উঠবে।”

মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের কারণে এ সংখ্যা বেড়েছে। মাদকচক্রগুলো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে, অথচ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই।

ঢাকায় মাদকের ৮০ হাজার মামলা পেন্ডিং রয়েছে। এসব মামলার দ্রুত বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি প্রথাগত আদালতেও বিচারকাজ চলবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকাসক্তদের চিকিৎসায় ১৪১৩ কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।

এছাড়া ৭৩টি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রকে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

1 comment on “মাদক নিয়ন্ত্রণ আইন শিগগিরই সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *