বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না,যার কারণে সরকার বিতর্কিত হয়। কারণ এ সরকার প্রধানের দায়িত্বে আছেন বিশ্ববরেণ্য একজন মানুষ।

আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

লালমনিরহাট সদরের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮ জেলা বিএনপি’র ফুটবল দল অংশ নিচ্ছে। জেলা বিএনপি’র আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবার ষষ্ঠতম আসর।

তিনি বলেন,আমাদের মনে রাখতে হবে,রাষ্ট্র পুনর্গঠনে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজ যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন জাতি হাতছাড়া না করে। এ সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

মির্জা ফখরুল বলেন, আমাদেরকেও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খল ভাবে দেশের সকল সংস্কার কাজ সম্পন্ন করতে পারে বর্তমান সরকার। দেশের এমন একটি বিপ্লবের পরে সকল স্তর ভেঙ্গে পড়েছিলো।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশকে ধ্বংসের দাড়প্রান্তে নিয়ে গিয়েছিল। তাই সংস্কার দ্রুতই সম্ভব না। যৌক্তিক সময় দেওয়া হলে সংস্কার পরিপূর্ণ হবে।

আরও পড়ুনঃ নির্বাচনে যেতে হলে সংবিধানেও সংস্কার প্রয়োজন: সারজিস আলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *