বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা কেনো আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ, আটা ও চিনির দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না। শুধু শুল্ক কমালে হবে না, সিন্ডিকেটগুলোও ভাঙতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আজ বিকেলে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির অঙ্গ এবং সহযোগি সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সমাবেশের উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

রিজভী শেখ হাসিনা’র দেশ ত্যাগ প্রসঙ্গে বলেন, শ্রমিকের ঘামের টাকা, বিদ্যুতের টাকা, মেট্রোরেলের টাকা, বড় বড় মেগা প্রজেক্ট ও শেয়ার বাজারের টাকা পাচার করেছে হাসিনা। আর এসব সিন্ডিকেটের খেসারত দিতে হচ্ছে জনগনকে।

অন্তঃবর্তীকালিন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, জনগনের সমর্থন নিয়ে আপনারা সরকার হয়েছেন, বিএনপি আপনাদের সমর্থন দিয়েছে এবং সমর্থন দিয়ে যাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে। তবে আপনারা কেনো আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ, আটা ও চিনির দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না। শুধু শুল্ক কমালে হবে না, সিন্ডিকেটগুলোও ভাঙতে হবে। তিনি এ সময় দ্রুত নির্বাচনের ডেটলাইন ঘোষণারও দাবি জানান।

আরও পড়ুনঃ নির্বাচনে যেতে হলে সংবিধানেও সংস্কার প্রয়োজন: সারজিস আলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *