ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পারস্পরিক স্বার্থ, সংস্কৃতি, বাণিজ্য এবং নিরাপত্তার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও ভারত একে অপরের প্রতি আগের চেয়ে বেশি নির্ভরশীল।

আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যেভাবেই বর্ণনা করা হোক না কেন, আমি বিশ্বাস করি, দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে। আমাদের এ সম্পর্ক পারস্পরিক স্বার্থ, সংস্কৃতি, বাণিজ্য এবং নিরাপত্তার ওপর ভিত্তি করে রয়েছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, সন্ত্রাসের ক্ষেত্রে বাংলাদেশের জিরো টলারেন্স দুই দেশের সম্পর্ক গভীর করেছে এবং ভবিষ্যতেও করবে। আমাদের সম্পর্ক আগের চেয়েও বেশি একে অপরের প্রতি নির্ভরশীল।

আরও পড়ুনঃ “যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *