বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বন্ধন করবেন না।
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে, এজন্য জনগণকে সচেতন করতে হবে। সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে।
রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে।
জবাবদিহিতা ছিল না বলেই আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল মন্তব্য করে তারেক রহমান আরও বলেন, নির্বাচনের জবাবদিহিতা, প্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত করাই মূল কাজ হবে। রাজনীতি রুগ্ন হলে অর্থনীতি রুগ্ন হয়। রাজনীতি ও অর্থনীতি রুগ্ন হলে, স্বাস্থ্য, শিক্ষা সব ব্যবস্থাই রুগ্ন হবে৷ তাই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে।
আরও পড়ুনঃ “যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে”











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































