বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনই গণতান্ত্রিক দল ছিল না। তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি কেমেস্ট্রিতে গণতন্ত্র নেই। পুরোটাই তারা ফ্যাসিবাদী।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ কখনই গণতান্ত্রিক দল ছিল না। তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি কেমেস্ট্রিতে গণতন্ত্র নেই। পুরোটাই তারা ফ্যাসিবাদী।
তিনি বলেন, চায়ের দোকানে বা রেস্টুরেন্টে দেখবেন টেবিল চাপড়ে যে সবচেয়ে জোর করে কথা বলছেন, কাউকে কথা বলতে দিচ্ছেন না, তিনিই হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমনই।
বিএনপি মহাসচিব আরও বলেন, গত ১৬ বছরে কোথাও কুপিয়ে, কোথাও গুলি করে হত্যা করে গুম করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া পুলিশকে ব্যবহার করেও হত্যা করা হয়েছে। গায়েবি মামলা দেয়া হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়।
আরও পড়ুনঃ “ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে”












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































