স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে। এছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধি এসে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে পারে।

উপদেষ্টা আজ মঙ্গলবার সুনামগঞ্জে তাহিরপুরের মাটিয়ান হাওর পরিদর্শনে এসে এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের কঠোরভাবে দমন করতে চাই না। তারা আমাদের সন্তান। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য শিক্ষকরা রয়েছেন।

উপদেষ্টা আরো বলেন, কৃষি পণ্যে হাওরের কৃষকরা উপকৃত হচ্ছেন কি না সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটিও দেখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *