বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিভিন্ন ইস্যু দিয়ে আবু সাইদ, মুগ্ধের হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। ১৮ কোটির মানুষের দেশকে ষড়যন্ত্র করে কিছু করতে পারবেন না। দেশকে বাঁচাতে কিভাবে জীবন উৎসর্গ করতে হয় সেটি এদেশের মানুষ জানে। জুলাই আগস্ট বিপ্লবে সেটি প্রমাণ হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন। আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্র-জনতার হত্যাকারী শেখ হাসিনার এ কান্না ভারতের কাছ থেকে পুরস্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনে চিন্ময় গ্রেফতার হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *