তৌকিরের পরিবারের প্রতি খালেদা জিয়া ও তারেক রহমানের সমবেদনা-newsedge24

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৫ জুলাই, ২০২৫) বিকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ তৌকিরের বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

আরও পড়ুন: রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন মাইলস্টোনের নিহত দুই শিক্ষক

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শহীদ তৌকিরের শ্বশুর, স্ত্রী আকশা আহম্মেদ নিঝুম এবং পরিবারের অন্যান্য সদস্যরা। মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চীফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *