সরকার দেশের ছয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। জেলাগুলো হলো—পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা এবং খুলনা। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ ও বদলির বিবরণ:
- পটুয়াখালী: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
- কুষ্টিয়া: পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে বদলি করে কুষ্টিয়ার জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।
- কুড়িগ্রাম: মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে বদলি করে কুড়িগ্রামের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
- মেহেরপুর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
- নেত্রকোণা: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
- খুলনা: কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে বদলি করে খুলনার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গণমাধ্যমে হাসিনার অডিও সম্প্রচার সন্ত্রাসবিরোধী আইনের লঙ্ঘন
জেলা প্রশাসকরা জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা (জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে) এবং ভূমি ব্যবস্থাপনা (কালেক্টর হিসেবে) পরিচালনার পাশাপাশি সরকারের বিশেষ কর্মসূচি ও উন্নয়নমূলক কাজে তদারকি করবেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































