বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি হলো সেই রাজনীতিক দল যে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে।’ আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন।’
আরও পড়ুন: দেশের পরিস্থিতি জটিল হচ্ছে: তারেক রহমান
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট ব্যবস্থা বাংলাদেশে তছনছ হয়ে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এগুলো পুনর্গঠনের জন্য এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে।’






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































