সাদিক কায়েম ও এস এম ফরহাদ-newsedge24

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি মোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। জেনারেল সেক্রেটারি (জিএস) পদে একই প্যানেলের এস এম ফরহাদ সর্বোচ্চ ভোট পেয়েছেন। আজ বুধবার ভোর ৬টা ৩০ মিনিটের দিকে সকল ভোটকেন্দ্র থেকে ফলাফল প্রাপ্ত হয়েছে। তবে নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত বিজয়ী ঘোষণা করেনি।

ডাকসু নির্বাচনে মোট ৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল, যেখানে ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রগুলো হলো: কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র, ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।

ভিপি পদে সাদিক কায়েমের প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম ৫ হাজার ৬৫৮ ভোট পেয়েছেন। কিন্তু কারচুপির অভিযোগ তুলে আবিদুল ইসলাম খান ফলাফল প্রত্যাখ্যান করেছেন। রাত ২টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

আরও পড়ুন: পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম: আবিদুল ইসলাম

একইভাবে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *