ঢাকাসহ সারাদেশে ভুমিকম্প অনুভুত-newsedge24

বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রবিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। কোনো প্রাথমিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস-এর তথ্য অনুসারে, এই মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ডেকিয়াজুলি এলাকায়, যা সোনিতপুর জেলায় অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় উৎপত্তি হওয়ায় কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতে ৫.৭১ মাত্রার ভূমিকম্প হয়েছে, যার গভীরতা ১০ কিলোমিটার। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, কেন্দ্রস্থল ডেকিয়াজুলি থেকে ১৬ কিলোমিটার দূরে। কম্পন গুয়াহাটি, পশ্চিমবঙ্গ এবং ভুটানেও অনুভূত হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প: সুনামির আশঙ্কা নেই

আসামের উদালগুড়ি জেলায়ও কম্পন অনুভূত হয়েছে এবং স্থানীয়রা ভবনে ফিরে এসেছেন। ভারতীয় মিডিয়া জানিয়েছে, কোনো মৃত্যু বা আহতের খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *