‘জুলাই যোদ্ধা’দের সাথে পুলিশের সংঘর্ষ-newsedge4

সংসদ ভবন এলাকায় প্রবেশ করে বিক্ষোভকারী ‘জুলাই যোদ্ধা’দের ধাওয়া দিয়ে বের করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে ঘটে এই ঘটনা, যাতে বিক্ষিপ্ত জুলাই সদস্যরা ১২ নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তারা বাইরে বেরিয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন, যার মধ্যে দুটি পুলিশের গাড়ি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে এবং লাঠিচার্জ চালায়, ফলে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় কয়েকজন আহত হন।

আন্দোলনকারী ‘জুলাই যোদ্ধা’ রা পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ প্রত্যুত্তরে টিয়ারশেল ছুড়ে মারে। যানচলাচল বন্ধ হয়ে যায় এলাকায়। এর আগে বৃহস্পতিবার রাতের বিক্ষোভের পর শুক্রবার সকালে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে শতাধিক মানুষ সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। তারা গেট টপকে ভেতরে ঢুকে মঞ্চের সামনের অতিথিদের চেয়ারে বসে দাবি তোলেন।

আরও পড়ুন: সব দল জুলাই সনদে সই করবে, প্রত্যাশা আইন উপদেষ্টার

আব্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি, জুলাই আহতদের ‘বীর’ হিসেবে স্বীকৃতি, আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫-এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন—এই তিন দফা দাবিতে তারা অবস্থান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *