আমীর খসরু মাহমুদ চৌধুরী-newsedge24

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি-সমর্থিত শিক্ষক-চিকিৎসকদের ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে। এটা কীভাবে গঠন হবে, সেটা নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। গ্রহণযোগ্য অনেকগুলো নির্বাচন এই ব্যবস্থায় হয়েছে।”

আমীর খসরু আরও বলেন, “আগামী নির্বাচন সামনে রেখে দলগুলো জনগণের কাছে নিজেদের বার্তা দেওয়ার চেষ্টা করছে। বিগত দিনের অপসংস্কৃতি থেকে রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি চালুর পক্ষে বিএনপি। অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পেছাতে পারে, সেটা মানুষ দেখেছে। জনগণের রায় নিয়ে কাজ করতে যতটা সহজ হয়, সেটা অনির্বাচিত সরকারের দ্বারা হয় না।”

আরও পড়ুন: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে ২০১১ সালে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবারও সংবিধানে ফিরে এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *