আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করেছে সরকার। বুধবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে নতুন এসপিদের তালিকা চূড়ান্ত করা হয়। লটারিতে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধি
এর আগে শনিবার (২৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন পুলিশের নিয়োগ ও বদলি নীতিমালা চূড়ান্ত করা হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হলো।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের আগে প্রশাসন ও পুলিশের গুরুত্বপূর্ণ পদে কর্মরতদের বদলি করে নিরপেক্ষতা নিশ্চিত করা হচ্ছে। এর আগে ওসি, ইউএনওসহ বিভিন্ন স্তরে বদলি করা হয়েছে।
তালিকা দেখতে লিংকে ক্লিক করুন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































