চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে রোববার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচি পালন করছে স্থানীয়রা। ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’ ব্যানারে সাতকানিয়া, লোহাগাড়া ও চকরিয়ার তিনটি পয়েন্টে—কেরানীহাট, আমিরাবাদ ও মাতামুহুরি ব্রিজ এলাকায়—মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা। ফলে পুরো মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
আন্দোলনকারী সোলাইমান বাবুল বলেন, “এটা শুধু সড়ক উন্নয়ন নয়, এটা দক্ষিণ চট্টগ্রামের বাঁচা-মরার প্রশ্ন। প্রতিদিন এই রাস্তায় দুর্ঘটনায় মানুষ মরছে। আমরা আর অপেক্ষা করতে রাজি নই। শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্যই এই ব্লকেড কর্মসূচি।”
কেরানীহাট ট্রাফিক পুলিশের ইনচার্জ নূরে-আলম সিদ্দিকী জানান, ব্লকেডের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার বাস, পর্যটকবাহী যানবাহনসহ সব ধরনের যানবাহন আটকে পড়েছে।
আরও পড়ুন: চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫
এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলন করেছেন দক্ষিণ চট্টগ্রামের মানুষ। বর্তমানে ৪ লেনের এই মহাসড়ক যানজট ও দুর্ঘটনাপ্রবণ। ৬ লেনে উন্নীত না হলে পর্যটন শিল্প ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি আন্দোলনকারীদের।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































