দ্বিধাবিভক্ত রায়-বন্দর পরিচালনা-newsedge24

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে হাইকোর্ট দ্বিধাবিভক্ত রায় দিয়েছে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছেন, যেখানে জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার এটিকে বৈধ বলেছেন। এখন প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করে বিষয়টি নিষ্পত্তি করবেন।

বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ পৃথক পৃথকভাবে এ রায় ঘোষণা করেন। রিটে চাওয়া হয়েছে চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা এবং স্থগিত করার নির্দেশ।

বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত ৩০ জুলাই রিট দায়ের করেন। তাতে বলা হয়, পিপিপি আইন ও নীতি লঙ্ঘন করে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা হচ্ছে। হাইকোর্ট ৩০ জুলাই রুল জারি করে। পরবর্তী শুনানির জন্য ১৯ নভেম্বর দিন ধার্য হয়। ২০ নভেম্বর মৌখিক নির্দেশে চুক্তি স্থগিত রাখা হয়। ২৫ নভেম্বর শুনানি শেষ হয় এবং আজ রায়ের দিন ধার্য ছিল।

রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, এনসিটি প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে, কোনো চুক্তি হয়নি। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অপরিণত পর্যায়ে জুডিশিয়াল রিভিউ নয়।

আরও পড়ুন: “মোংলা হবে বিশ্বমানের নিরাপদ আধুনিক সমুদ্রবন্দর”

জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া অবৈধ বলে মনে করেছেন। জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার বৈধ বলেছেন। এমন দ্বিধাবিভক্ত রায়ের কারণে প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করে নিষ্পত্তি করবেন।

এনসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৭ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *