সালাহউদ্দিন আহমেদ-bnp-newsedge24

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সরাসরি জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, “একটা দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা বলছে—মার্কায় ভোট দিলেই তরতর করে জান্নাতে চলে যাবেন। কিন্তু ইহকালে কীভাবে চলবেন, তার কোনো পরিকল্পনা নেই। যে দলের নীতি-আদর্শ নেই, শুধু ধর্মের নামে প্রতারণা করছে, জনগণ তাদের মুখোশ ইতোমধ্যে খুলে ফেলেছে।”

সোমবার (৮ ডিসেম্বর) ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন আরও বলেন, “যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চান, তাদের বলব—আগে জেনে নিন বাসস্ট্যান্ড কোথায়! জনগণ এখন সব বোঝে।”

আরও পড়ুন: ধর্মের নামে একটা গোষ্ঠী দেশে বিভাজন সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল

তিনি জোর দিয়ে বলেন, “বিএনপি যা করছে সেটা প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অব দ্য জব। যদি আমরা পরিকল্পনা না করি, তাহলে আমরা ব্যর্থ হওয়ার জন্যই পরিকল্পনা করলাম। আর এই কথাটা ধর্ম ব্যবসায়ীদের উদ্দেশেও বলা হয়ে গেল।” অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *