হাইকোর্ট-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ উল্লেখ করে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজউদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী ও বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব মো. ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আদালত বলেছেন—দেশ এখন নির্বাচনমুখী। এই সময়ে রিট আবেদনটি উপযোগী নয়। তখন আমি জাতির বৃহত্তর স্বার্থে মেরিটে না গিয়ে আবেদনটি ‘নট প্রেসড’ (উত্থাপিত হয়নি) করে নিয়েছি।”

ইয়ারুল ইসলাম বলেছিলেন, নির্বাহী বিভাগের কর্মকর্তাদের দিয়ে সংসদ নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে ‘প্রভাবিত নির্বাচন’ হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ১০ ডিসেম্বর রেকর্ড হবে তফসিল ভাষণ, পরদিন ঘোষণা হতে পারে

কিন্তু আদালতের পর্যবেক্ষণ ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রিটকারী নিজেই আবেদন প্রত্যাহার করে নেন। ফলে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো বাধা ছাড়াই এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বর তফসিল ভাষণ রেকর্ড এবং ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *