প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে (জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ) তার সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মানুষ শ্রদ্ধা জানাতে, দোয়া ও মোনাজাত করছেন। অনেককে আবেগাপ্লুত হয়ে কাঁদতেও দেখা গেছে।
গত বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয়। দীর্ঘ অসুস্থতার পর গত মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































