আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছে গেছে। এছাড়া দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো অব্যাহত রয়েছে।
আজ শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।
প্রবাসী ভোটারদের অগ্রগতি:
- মোট ব্যালট পাঠানো হয়েছে: ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি।
- ব্যালট গ্রহণ করেছেন: ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন।
- ভোটদান সম্পন্ন করেছেন: ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন।
- ব্যালট পোস্ট অফিসে জমা দিয়েছেন: ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন।
- রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন: ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট।
- দেশে পৌঁছানো ব্যালট: ৪ লাখ ২২ হাজার ৯৬০টি।
দেশের অভ্যন্তরীণ (আইসিপিভি) ভোটারদের অগ্রগতি:
- নিবন্ধিত ভোটারের কাছে পাঠানো ব্যালট: ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি।
- ব্যালট গ্রহণ করেছেন: ৩ লাখ ৮১ হাজার ৭ জন।
- ভোটদান সম্পন্ন করেছেন: ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন।
- পোস্ট অফিসে জমা দিয়েছেন: ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন।
- রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন: ৮৩ হাজার ৯৪২টি ব্যালট।
আরও পড়ুন: পোস্টাল ব্যালটে অনিয়মে একটি দলের পক্ষে কাজ হচ্ছে: সালাহউদ্দিন
সালীম আহমাদ খান জানান, দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































