তারেক রহমান-জটিল হচ্ছে-newsedge24

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ-গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের অগ্রাধিকারের শীর্ষে রয়েছে এসব বিষয়।

বুধবার দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাদের স্পষ্ট অনুশাসন দিয়েছেন। আমরা প্রথম ১৮০ দিনের একটি পরিকল্পনা হাতে নিয়েছি, শিগগিরই বিস্তারিত জানানো হবে।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সকল সচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে জনগণের ম্যান্ডেটের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। “জনগণ আমাদের ম্যানিফেস্টোর ওপর ভোট দিয়েছে। সুতরাং ‘পিপলস উইল’ প্রাধান্য পাবে। সংবিধান, আইন ও কার্যবিধি অনুযায়ী সবাই কাজ করবে। যোগ্যতার ভিত্তিতে যাচাই করা হবে—কে কার আত্মীয় সেটা দেখা হবে না।”

আরও পড়ুন: তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “জনগণ ম্যান্ডেট দিয়েছে। প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারেন, সে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, “দুর্নীতিমুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিশেষ নির্দেশনা এসেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *