দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা চলা বৈঠকে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে।
বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে এবং বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়ার জটিলতা বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়।
আরও পড়ুন: খেটেখাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, বৈঠকে বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করাসহ বস্ত্র ও পাট খাতের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর”