প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে দেশের ৬৫ শতাংশ গ্রাহকের ওপর কোনো প্রভাব পড়বে না। তাদের জন্য মূল্য খুবই নামমাত্র রাখা হয়েছে। শনিবার তথ্য অধিদপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, “শূন্য থেকে ৫০ ইউনিট (লাইফলাইন) এবং ৭৫ ইউনিট পর্যন্ত যারা বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য মূল্যবৃদ্ধি খুবই নামমাত্র। এই গ্রাহকদের সংখ্যা ৬৫ শতাংশ। সরকার সবচেয়ে দুর্বল ও ভালনারেবল মানুষের পাশে দাঁড়িয়েছে।”
তিনি আরও জানান, সরকার পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়িয়েছে, কিন্তু ডিজেলের দাম বাড়ায়নি। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে এই পুনর্বিবেচনা করা হয়েছে।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে ৬৫% গ্রাহকের ওপর প্রভাব পড়বে না: তথ্য উপদেষ্টা”