দেশে মোট ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২টি। এর মধ্যে সঞ্চয়ী হিসাব ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি এবং ঋণ হিসাব ১ কোটি ৫৩ লাখ ৭৬৭টি।
বুধবার জাতীয় সংসদে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪.৫০ শতাংশ। ২০২৬ সালের মধ্যে ১০০ ভাগ প্রাপ্তবয়স্ক নাগরিককে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে সরকার ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস)’ বাস্তবায়ন করছে। এর মেয়াদ শেষ হওয়ার পর ‘এনএফআইএস-২’ (জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
তিনি বলেন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস, বীমা, শেয়ারবাজারসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এ লক্ষ্য অর্জন করা হবে।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































