স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আল্লাহর ইচ্ছায় সবকিছু ভালো হবে।”
পুলিশের ১১ দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “এটি পুরো বাংলাদেশের নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযান। এ বিষয়ে ডিএমপি বিস্তারিত জানাতে পারবে।”
আরও পড়ুন: হাসিনা ও তার দোসররা ১৯৭১-এর চেয়েও জঘন্য: আইন উপদেষ্টা
অন-অ্যারাইভাল ভিসা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে, তাদের আমরা অন-অ্যারাইভাল ভিসা দেব। যাদের সঙ্গে চুক্তি নেই, তাদের দেওয়া হবে না।”



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































