লন্ডনে লোকাল বাসে তারেক রহমান-newsedge24

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লোকাল বাসে চলাচলের কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে এই ঘটনার কিছু ছবি ফেসবুকে শেয়ার করা হয়েছে, যা নেটিজেনদের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

শুক্রবার (১ আগস্ট, ২০২৫) সকালে লন্ডনের একটি বাসস্টপে তারেক রহমানকে দেখা যায়। তিনি সাধারণ পোশাকে, হালকা নীল শার্ট, খাকি প্যান্ট ও স্নিকার্স পরে লাল বেঞ্চে বসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। পরে তিনি একটি লাল ডাবল-ডেকার বাসে সাধারণ যাত্রীদের সঙ্গে উঠেন।

আরও পড়ুন: জনগণ শক্তিশালী হলে ফ্যাসিবাদ কায়েম সম্ভব নয়: তারেক রহমান

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে বলা হয়েছে, “আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন- যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *