বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেকোনো মুহূর্তে জুলাই সনদের খসড়ায় সই করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “জুলাই সনদের খসড়া যদি আগামীকাল আমাদের কাছে দেওয়া হয়, তাহলে আগামীকালই আমরা সই করব। যেকোনো মুহূর্তে আমরা সই করতে রাজি। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত বিষয়গুলো, কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্টসহ, সেই কাগজ যখনই আমাদের দেবে তখনই আমরা সই করব। এ অঙ্গীকার আমরা দিয়েছি। এটা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”
তিনি জানান, অন্তর্বর্তী সরকার দুই দফায় বিএনপিকে যে খসড়া জুলাই ঘোষণাপত্র দিয়েছে, তাতে ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাকে সঠিকভাবে উল্লেখ করা হয়নি। তিনি বলেন, “তারা ১৯৭১ সালের ২৬ মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি। আমরা ৯ জুলাই এবং ২৭ জুলাই দুটি খসড়ায় এ বিষয়ে সংশোধনী প্রস্তাব পাঠিয়েছি। আমরা বলেছি, এই জাতির শুরু হয়েছে ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। স্বাধীনতার ঘোষণাকে যথাযথভাবে উপস্থাপন করতে হবে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘সেকেন্ড রিপাবলিক’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “আমরা একটি রিপাবলিকের মধ্যে আছি, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। আরেকটি রিপাবলিক বলতে তারা কী বোঝাতে চায়?”
আরও পড়ুন: ফ্যাসিবাদ ও উগ্রবাদ ঠেকাতে সচেতন থাকতে হবে: তারেক রহমান
বিএনপি এর আগে ৮২৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৭৭৫টিতে সম্মতি দিয়েছে, যদিও ৫১টি বিষয়ে ভিন্নমত এবং ১১৬টি বিষয়ে সংরক্ষণ রেখেছে। দলটি জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে চতুর্থ তফসিলে উল্লেখের পক্ষে মত দিয়েছে।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































BNP hajabarala kore felche