তিনদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেলেন প্রধান উপদেষ্টা-newsedge4

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিনদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন।

রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পাবলিক ডিপ্লোমেসি) শাহ আসিফ রহমান জানান, তিনদিনের রাষ্ট্রীয় সফরে ড. ইউনূস ১২ আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি, এবং দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

আরও পড়ুন: গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি বিশেষভাবে উঠবে। বাংলাদেশ মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে এই ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানাবে। এছাড়া, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ, কৃষি খাতে সহযোগিতা, এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। গভীর সমুদ্রের সম্পদের টেকসই ব্যবহারও আলোচনার অন্যতম বিষয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *