ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে (ইসি) চার মিলিয়ন ইউরো সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই ঘোষণা দেন।
মাইকেল মিলার জানান, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে, যারা নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠানোর সম্ভাব্যতা ও প্রতিকূলতা যাচাই করবে। তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন জানায়। নির্বাচন কমিশন ও সরকারের সঙ্গে ভবিষ্যতে আরও আলোচনা হবে।”
আরও পড়ুন: চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা থাকলেও বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। মিলার আশা প্রকাশ করেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠিত হবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































