রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানিয়েছেন, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সংঘর্ষের কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
এ ঘটনায় আহত তিন শিক্ষার্থীর পরিচয় বা তাঁদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পূর্বেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার মধ্যে সর্বশেষ ঘটনাটি ছিল ২০২৪ সালের ২০ নভেম্বর।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































