খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সৌজন্য সাক্ষাৎ-newsedge24

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসহাক দারকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। সাক্ষাতের সময় ইসহাক দার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশ ওপাকিস্তান অমীমাংসিত ইস্যু সমাধানে একমত

ইসহাক দার শনিবার (২৩ আগস্ট) দুদিনের সফরে ঢাকায় পৌঁছান। এটি ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর, যাকে পাকিস্তান ‘ঐতিহাসিক’ এবং ‘পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে। সফরের প্রথম দিনে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গে বৈঠক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *