নির্বাচনের-বাহারুল আলম-newsedge24

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া আরও ২ হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই পদে নিয়োগ দেওয়া হবে। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাহারুল আলম এ তথ্য জানান।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, সরকার আগামী নির্বাচনকে রোল মডেল হিসেবে আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত তিনটি নির্বাচনের মতো কোনো অনিয়মের সাহস কেউ দেখাতে পারবে না।”

আরও পড়ুন: ট্রাইব্যুনালে জবানবন্দিতে যা যা বললেন সাবেক আইজিপি মামুন

এ ছাড়া, নির্বাচনের আগে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে লটারির মাধ্যমে পদায়নের গুজব সঠিক নয় বলেও স্পষ্ট করেন জনপ্রশাসন সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *