সাকিব আল হাসান-newsedge24

দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জনসহ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ করেছে। সোমবার দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি এখন শেয়ারবাজার কেলেঙ্কারি, মানিলন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগগুলো খতিয়ে দেখবেন।

এর আগে দুদক বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়ে সাকিবের আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য সংগ্রহ করেছে। গত ১৭ জুন শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক। এবার এই মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ যুক্ত করে বিস্তারিত অনুসন্ধান শুরু হবে।

আরও পড়ুন: দুর্গাপূজা নিয়ে গুজব ছড়ালে কঠোর শাস্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুদকের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, “সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য (মাগুরা-১), সহ অন্যান্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের মামলা নং-১৫, তারিখ ১৭/০৯/২০২৫-এর সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *